৫৯ বিজিবি’র হেরোইন ও মদ উদ্ধার

৫৯ বিজিবি’র হেরোইন ও মদ উদ্ধার

গোপন সংবাদে অভিযান চালিয়ে সোনামসজিদ সীমান্তে ৬৫০ গ্রাম হেরোইন এবং ১২ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ৫৯ বিজিবি সদস্যরা। রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি বিষয়টি সত্যতা নিশ্চিত করে এক প্রেসনোটে জানান, বিএসবি তথ্যের ভিত্তিতে ১৮ মে রাত আনুমানিক সোয়া ৯টার দিকে সোনামসজিদ বিওপির হাবিলদার মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৪/৪-এস হতে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কয়লাবাড়ী ট্রাক টার্মিনালের পার্শ্বে টহল পরিচালনার সময় ট্রাকে পাচারের উদ্দেশ্যে রাখা ছোট পরিত্যক্ত ঘর হতে মালিকবিহীন ৬৫০ গ্রাম হেরোইন এবং ১২ বোতল বিদেশী মদ উদ্ধার করতে সক্ষম হয়। যার সিজার মূল্য-১৩ লক্ষ ১৮ হাজার টাকা। আটককৃত হেরোইন এবং বিদেশী মদ এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন প্রক্রিয়াধীন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *