নাচোলে ইউসেপ রাজশাহী টিভিইটি ইন্সটিটিউটর সভা
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ইউসেপ রাজশাহী টিভিইটি ইন্সটিটিউট সভা হয়েছে। বৃহস্পতিবার নাচোল বাসস্ট্যান্ড এলাকায় এই সভা হয়। সভায় সভাপতিত্ব করেন অফিসার ডিসেন্ট এমপ্লয়মেন্ট মোঃ গোলাম মোস্তাফা। উপস্থিত ছিলেন ট্রেইনার রেজুয়ান আহমেদ ও শাহজামাল। সভাপতি বক্তব্যে বলেন, কোভিড-১৯ চলাকালীন সময়ে চাকরিচ্যুতদের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সহযোগীতায় ইউসেপ রাজশাহী আয়োজনে-ইলেকট্রিক্যাল ইন্সটলেশন এন্ড মেইনটেনেন্স, টেইলরিং এন্ড ড্রেস মেকিং, সুইং মেশিন অপারেশন, মোটরসাইকেল সার্ভিসিং, রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং ও ওয়েল্ডিং দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ প্রদান স্বল্পসময়ে দক্ষতার সাটিফিকেট অজনের সুযোগ করে চাকরি করে দেয়া হবে। এসময় আরো উপস্থিত ছিলেন নাচোল ওকসপ, দোকান মালিক ও মোটরসাইকেল মেকানিক্সসহ প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করার অংশগ্রহণকারীরা।

Leave a Reply