শিবগঞ্জে বৃদ্ধ দাহারুল কে বয়স্ক ভাতা প্রদান

শিবগঞ্জে বৃদ্ধ দাহারুল কে বয়স্ক ভাতা প্রদান

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সম্পত্তি ও অর্থ হাতিয়ে নিয়ে মা-বাবাকে বাড়ি থেকে বের করে দেওয়া সেই বৃদ্ধ দাহারুল ইসলামকে (৯০) বয়স্ক ভাতাবহি প্রদান করেছে উপজেলা সমাজসেবা কার্যালয়। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দাহারুল ইসলামের হাতে ভাতাবহি তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হায়াত। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলামসহ সরকারি কর্মকর্তারা। এর আগে বাড়ি ছাড়া দাহারুল ইসলাম ও শেরিনা বেগম দম্পতির দায়িত্ব নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরে জেলা প্রশাসক একেএম গালিব খাঁনের নির্দেশে ওই দম্পতির নিকট ফলমূল ও আর্থিক সহায়তা প্রদান করে দায়িত্ব নেয়া হয় থাকা-খাওয়ার। সে সময় বয়স্ক ভাতার কার্ড প্রদানের আশ্বাস দেয়া হয়। এরই অংশ হিসেবে দাহারুল ইসলামের নিকট বয়স্ক ভাতাবহি প্রদান হলো। উল্লেখ্য, গত মাসে বৃদ্ধ এ দম্পতি কে বাড়ি থেকে বের করে দেয় তাদের সন্তান কলেজ শিক্ষক এমরান আলী। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এবং বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশের পরও ৫ সন্তানের কেউ দায়িত্ব না নিলে উপজেলা প্রশাসন তাদের দায়িত্ব নেয়। এর অংশ হিসেবে তাদের দেয়া হয়েছে ভাতার কার্ড।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *