৫৯ বিজিবি’র পিস্তল-গুলি ও ইয়াবা উদ্ধার

৫৯ বিজিবি’র পিস্তল-গুলি ও ইয়াবা উদ্ধার

অস্ত্র পাচারের গোপন সংবাদে অভিযান চালিয়ে জেলার শিবগঞ্জ থানার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি এলাকা থেকে মালিকবিহীন ১টি ৭.৬২ মিঃ মিঃ বিদেশী পিস্তল (আমেরিকার তৈরী), ২ টি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি এবং ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে ৫৯ বিজিবি সদস্যরা। রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া এক প্রেসনোটে বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ১৬ জুন তেলকুপি বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে চোরাকারবারীরা ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে অস্ত্র, গোলাবারুদ এবং বিপুল পরিমান মাদক পাচার হওয়ার খবরে ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল তেলকুপি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ১৮০ হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামে অভিযান চালায়।

পরবর্তীতে আনুমানিক রাত সাড়ে ১১টার দিকে ২ জন চোরাকারবারী বস্তা নিয়ে ভারত দিক হতে বাংলাদেশে আসার সময় বিজিবি টহল দল কর্তৃক চোরাকারবারীদেরকে চ্যালেঞ্জ করে ধাওয়া করা হলে একটি ভারতীয় বস্তা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহল দল ফেলে যাওয়া বস্তা তল্লাশী করে মালিকবিহীন ১টি ৭.৬২ মি. মি. বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি এবং ২০ হাজার পিস ইয়াবা আটক করতে সক্ষম হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *