র‌্যাবের হাতে শিশু ঘাতক ট্রাক চালক আটক

র‌্যাবের হাতে শিশু ঘাতক ট্রাক চালক আটক

শিশু ঘাতক সেই বেপরোয়া ট্রাক চালক কে আটক করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার রানীহাটি বাজারের সরকারের মোড় এলাকা হতে চাঞ্চল্যকর চাঁপাইনবাবগঞ্জে বেপরোয়া ট্রাকের ধাক্কায় ৩ বছরের শিশু নিহতের ঘটনায় প্রধান আসামী এবং ঘাতক চালক মোঃ জহিরুল ইসলাম (২৬) কে গ্রেফতার করা হয়। জহিুরুল ঢাকা জেলার সাভার থানার সাদাপুর কাজিপাড়া মোঃ আলেক মিয়ার ছেলে।
র‌্যাবের এক প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল ১৭ জুন রাত ৮টার দিকে জেলার রানীহাটি বাজারের সরকারের মোড় এলাকা হতে চাঞ্চল্যকর চাঁপাইনবাবগঞ্জে বেপরোয়া ট্রাকের ধাক্কায় ৩ বছরের শিশু নিহতের ঘটনায় প্রধান আসামী এবং ঘাতক চালক মোঃ জহিরুল ইসলাম কে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জে পাথর বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪৬৮৯০) চাপায় আরাফাত হোসেন নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়। ১৭ জুন ২০২৩ ইং তারিখ বিকেল ১৭০০ ঘটিকার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শিবগঞ্জ উপজেলার হরিনগর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। শিশু আরাফাত ইজিবাইকে মায়ের সাথে হরিনগর নানার বাড়ী যায়। রাস্তা পারাপারের সময় সোনামসজিদ বন্দর থেকে ছেড়ে আসা একটি ট্রাক পিছন দিক থেকে শিশুটিকে চাপা দিলে, পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও ঘাতক চালক পালিয়ে যায়। তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার রানীহাটি বাজারের সরকারের মোড় এলাকা থেকে চালককে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *