পাথর বোঝায় ট্রাক চাপায় শিশুর মৃত্যু

পাথর বোঝায় ট্রাক চাপায় শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে পাথর বোঝায় ট্রাক চাপায় আরাফাত হোসেন নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেল পাঁচটার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শিবগঞ্জ উপজেলার হরিনগর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত শিশু আরাফাত একই উপজেলার ঢোড়বোনা গ্রামের মো. নাঈম আলীর ছেলে। প্রত্যাক্ষদর্শী ও পুলিশ জানায়, শিশু আরাফাত ইজিবাইকে মায়ের সাথে হরিনগর নানার বাড়ী যায়। এসময় শিশুটি নানা কে দেখে ইজিবাইক থেকে নেমে দৌড় দেয়। এমন সময় সোনামসজিদ বন্দর থেকে ছেড়ে আসা একটি ট্রাক পেছন থেকে শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এঘটনায় স্থানীয়রা ট্রাকটি জব্দ করে থানা পুলিশ কে খবর দেয়। শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, ট্রাকটি জব্দ করা হলেও পালিয়ে যায় চালক ও হেলপার। আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *