ভোলাহাটে ঈদ উপহারের চাল বিতরণ

ভোলাহাটে ঈদ উপহারের চাল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ঈদুল আজহা উপলক্ষে দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের চাল বিতরণ করা হয়েছে। ১৯ জুন রোববার ভোলাহাট সদর ইউনিয়নে ২ হাজার ৭১৭জন দুঃস্থ মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম। এ সময় ইউপি চেয়ারম্যান মোঃ পিয়ার জাহান সভাপতিত্ব করেন। বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সুজয় কর্মকার, ইউপি সচিব মোঃ রবিউল ইসলামসহ ইউনিয়ন পরিষদ সদস্যগণ। উল্লেখ্য, গোহালবাড়ী ২ হাজার ৬৫০, দলদলী ২ হাজার ৮১৬ ও জামবাড়ীয়া ইউনিয়নে ১ হাজার ৬৯৪জনের মাঝে চাল বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *