গোমস্তাপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতামূলক অনুষ্ঠান পালিত

গোমস্তাপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতামূলক অনুষ্ঠান পালিত

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বৃহস্পতিবার জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতা রহনপুর আহম্মাদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জ এ কে এম গালিভ খান। উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ূন রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌসি বেগম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, রহনপুর আহম্মাদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুল ইসলাম। জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতায় উপজেলার প্রায় ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *