গোমস্তাপুরে বাবার ইটের আঘাতে ছেলের মৃত্যু

গোমস্তাপুরে বাবার ইটের আঘাতে ছেলের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের ফুলবাড়ী বুরিন্দা পাড়ায় বাবার ইটের আঘাতে ছেলে জিয়ারুল নিহত হয়েছে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত জিয়ারুল ইসলাম (৪০) গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের ফুলবাড়ী বুরিন্দা পাড়ার মো. জয়নুদ্দিনের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত বাবা জয়নুদ্দিনকে আটক করেছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, ১৮ জুন রোববার সকাল সাড়ে ৬ টার দিকে বাবা জয়নুদ্দিনের কাছ থেকে জমি ক্রয় বাবদ ৪৩ হাজার টাকা পাওনা কে কেন্দ্র করে ছেলে জিয়ারুলের সাথে বাকবিতন্ডা শুরু হয়। বাক বিতন্ডার এক পর্যায়ে বাবা পাশে পড়ে থাকা ইট দিয়ে ছেলে জিয়ারুলের ডান পাশে পেটের নিচে আঘাত করে। এতে ঘটনাস্থলেই জিয়ারুল নিহত হয়। পরবর্তীতে গোমস্তাপুর থানার এসআই আব্দুল আলিম প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন। পুলিশ খবর পেয়ে জিয়ারুলের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় অভিযুক্ত বাবা জয়নুদ্দিনকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *