ব্যাগে ফেন্সিডিল-ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ব্যাগে ফেন্সিডিল-ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জয়পুরহাট সদর উপজেলার হিচমি বাইপাস সড়কের সগুনা চারমাথা এলাকায় ট্রাকের ধাক্কায় আমিরুল ইসলাম (৩২) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তার পিঠে থাকা একটি ব্যাগ থেকে ৩৭ বোতল ফেন্সিডিল পাওয়া গেছে। দিনাজপুরের বিরামপুর থেকে ফেন্সিডিল নিয়ে বগুড়া অথবা অন্যত্র যাবার সময় মঙ্গলবার (২০ জুন) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। বিরামপুর থেকে রওনা হলেও প্রাথমিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি। তার লাশ ময়নাতদন্তের জন্য পুলিশ জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি সিরাজুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে বলেন, মোটরসাইকেল আরোহী আমিরুল ইসলাম পিঠে একটি কালো ব্যাগ ঝুলিয়ে দিনাজপুরের বিরামপুর থেকে জয়পুরহাটের পুরানাপৈল বাইপাস সড়ক হয়ে যাবার সময় সগুনা চারমাথায় ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান। মাথায় প্রচণ্ড আঘাতের কারণেই তার মৃত্যু হয়। পুলিশের ধারণা, নিহত আমিরুল একজন ফেনসিডিল ব্যবসায়ী। মোটরসাইকেলে পিঠে ব্যাগে করে ফেনসিডিল নিয়ে বগুড়া অথবা অজ্ঞাত স্থানে বিক্রির জন্য যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ওই আরোহী দিনাজপুরের বিরামপুর থেকে আসার বিষয়টি নিশ্চিত হলেও তাৎক্ষণিকভাবে তার পরিচয় পুলিশ জানাতে পারেনি। তবে তার বিরামপুর থানায় খবর পাঠানো হয়েছে। তার পরিবারের লোকজন আসার পর সড়ক দুর্ঘটনা আইনে মামলা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *