শিবগঞ্জে নদী ভাঙন ঠেকাতে জিও ব্যাগ প্রকল্পের উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মহানন্দা নদীর ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ও টিউব প্রকল্প কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে ৩০ লাখ টাকা ব্যয়ে রানীবাড়ি চাঁদপুর মহানন্দা নদীতে জিও টিউব ও জিও ব্যাগ প্রকল্প কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এ সময় তিনি বলেন, নদী ভাঙন রোধে সরকারের পক্ষ থেকে সকল প্রকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এসময় চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মহানন্দা নদীতে ১ হাজার ৪৪০ মিটার জিও টিউব ও ৩ হাজার ৫২০ জিও ব্যাগ ফেলা হচ্ছে।

Leave a Reply