পোরশায় আওয়ামীলীগের প্রতিষ্ঠাবর্ষিকী পালন

পোরশায় আওয়ামীলীগের প্রতিষ্ঠাবর্ষিকী পালন

নওগাঁর পোরশায় আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। দিবসটিতে শুক্রবার উপজেলা আওয়ামীলীগের আয়োজনে নিতপুুর দলীয় কার্যালয়ের সামনে দলীয় পতাকা উত্তোলন, মুক্তিযুদ্ধ কমপ্লেক্স সংলগ্ন স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ও শেষে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। এসময় উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মজিবর রহমান, আবু হেনা মোস্তফা কামাল বাদল, সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক ও তেতুলিয়া ইউপি চেয়ারম্যান ফজলুল হক শাহ্ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও গাঙ্গুরিয়া ইউপি আনিছুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, যুবলীগ সাধারন সম্পাদক মাহমুদুল হাসান খোকন, নিতপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান এনামুল হক, সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব, তেতুলিয়া ইউপি আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফারুক মিঞাসহ স্থানীয় আওয়ামীলীগ এবং এর অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *