র্যাবের অভিযানে পিস্তল ম্যাগজিন ও গুলিসহ আটক ১
২টি বিদেশী পিস্তল ৩টি ম্যাগাজিন এবং ৫ রাউন্ড গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন আমনুরা থেকে গোদাগাড়ীগামী সড়কের দিগ্রাম মোড় এলাকায় এই অভিযান চালানো হয় শুক্রবার বিকেলে। তবে বিষয়টি গভীর রাতে এক প্রেসনোটে নিশ্চিত করে র্যাব ক্যাম্প। আটক অস্ত্র ব্যবসায়ী হচ্ছে, নওগাঁ জেলার নিয়ামতপুর থানার দারাজপুর গ্রামের শ্রী দিজেন চন্দ্র হালদারের ছেলে শ্রী কনক কুমার (২৫)।
র্যাবের প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার আমনুরা থেকে গোদাগাড়ীগামী সড়কের দিগ্রাম মোড় সংলগ্ন পাঁকা রাস্তার উপর অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম। অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে ২টি বিদেশী পিস্তল, ৩টি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলিসহ অস্ত্র ব্যবসায়ী শ্রী কনক কুমার ’কে হাতেনাতে গ্রেফতার করে। অস্ত্র সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী যাবার পথে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। একটি যাত্রীবাহী গাড়ীতে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করে গ্রেফতারকৃত আসামীর ব্যাগ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মামলা করা হয়েছে।

Leave a Reply