জার্মানির বার্লিনে অলিম্পিকে স্বর্ণপদক বিজয়ী চাঁপাইনবাবগঞ্জের জুঁথি

জার্মানির বার্লিনে অলিম্পিকে স্বর্ণপদক বিজয়ী চাঁপাইনবাবগঞ্জের জুঁথি

জার্মানির বার্লিনে অনুষ্ঠিত ২০২৩ অলিম্পিকে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বীরশ্বরপুর গ্রামের মো. আজাদ আলীর মেয়ে ওয়াকিয়া জুঁথি টিম সাঁতার ও ২০০ মিটার দৌঁড়ে বাংলাদেশের হয়ে স্বর্ণপদক জয় করেছেন। ওয়াকিয়ার এ অর্জনে চাঁপাইনবাবগঞ্জে ও ভোলাহাট উপজেলায় আনন্দের বন্যায় ভাসছে সবাই। জুঁথির স্বর্ণপদক জয়ে লালসবুজের দেশ বাংলাদেশ যেমন গর্বিত তেমনি গোটা চাঁপাইনবাবগঞ্জ জেলাও গর্বিত। স্বর্ণপদক জয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুভেচ্ছা অভিনন্দন ও শুভকামনা জানিয়ে আনন্দ উৎসবে মেতে উঠেছেন ভোলাহাট উপজেলার সবাই। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম, শিক্ষকসহ সকল পেশাজীবীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বর্ণকন্যা জুথিকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন। ভোলাহাট প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক বিএম রুবেল আহমেদ তাঁর ফেইসবুক ইস্টাটাসে দাবী করেন জুথি তাঁর স্কুলের ৯ম শ্রেণির ছাত্রী। ভোলাহাট প্রতিবন্ধী বিদ্যালয়ের এ শিক্ষার্থী স্বর্ণপদক জয় করে দেশের ও ভোলাহাটের মুখ উজ্জ্বল করায় স্কুলের পক্ষ থেকে জুথিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে। ভোলাহাটের সর্বস্তরের মানুষের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন ও শুভকামনা জানানো হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *