চাঁপাইনবাবগঞ্জে বিচার বিভাগীয় সম্মেলন-করনীয় নিয়ে আলোচনা

চাঁপাইনবাবগঞ্জে বিচার বিভাগীয় সম্মেলন-করনীয় নিয়ে আলোচনা

বিচার বিভাগীয় সম্মেলন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। শনিবার সকালে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে এই সম্মেলন হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাঃ আদীব আলী। বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নরেশ চন্দ্র সরকার, জেলা প্রশাস ও জেলা ম্যাজিষ্ট্রেট এ কে এম গালিভ খান, চাঁপাইনবাবগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কুমার শিপন মোদক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ রবিউল ইসলাম, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ আবু তালেপ,

সিভিল সার্জন ডাক্তার মাহমুদুর রশিদ, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোঃ মাসুদ পারভেজ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আসিফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবুল কালাম সাহিদ, জেলা লিগ্যাল এইডস কর্মকর্তা রোকসানা খানম, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ হুমায়ন কবির, পারিবারিক আদালতের বিচারক মোঃ আরিফুল আলম, পিপি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি আলহাজ¦ এ্যাড. মোঃ নাজমুল আজম, জিপি এ্যাড. রোজবুল আলম, জেলা সুপার মোঃ মজিবুর রহমান মজুমদার, র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আনিছুর রহমান খান, অতিরিক্ত পিপি এ্যাড. আঞ্জুমান আরা, এ্যাড. গোলাম মোস্তফা, এ্যাড. সোলাইমান বিশু, এ্যাড. আনোয়ার হোসেন ডলার, এ্যাড. আব্দুল ওয়াদুদ, এ্যাড. নুরুল ইসলাম সেন্টুসহ জেলায় কর্মরত বিচারকগণ, বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের প্রধানগণ। সম্মেলনে জেলা বিচার বিভাগ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সম্মেলনে জেলা বিচার বিভাগ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কাজের বিষয়ে আলাচনা ও করনীয় বিষয়ে আলোচনা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *