র‌্যাবের হাতে সাড়ে ১০ কেজি গাঁজাসহ আটক এক

র‌্যাবের হাতে সাড়ে ১০ কেজি গাঁজাসহ আটক এক

গোপন সংবাদে অভিযান চালিয়ে ১০ কেজি ৪’শ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটককৃত ব্যক্তি হচ্ছে, শিবগঞ্জ উপজেলার কানসাট বাজারের মোঃ আশরাউল ইসলামের ছেলে মোঃ লুৎফর রহমান ভোদু (৫৫)।
র‌্যাবের এক প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল ২৩ জুন রাত ৮টার দিকে জেলার গোমস্তাপুর থানার রহনপুর ইউনিয়নের মিশন মোড় এলাকায় পাঁকা রাস্তার পাশে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় গাঁজা-১০ কেজি ৪০০ গ্রাম সহ পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ লুৎফর রহমান ভোদু’কে হাতেনাতে গ্রেফতার করে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় মামলা করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *