জেলার সংবাদপত্র এজেন্ট সেতাবউদ্দিন আর নেই

জেলার সংবাদপত্র এজেন্ট সেতাবউদ্দিন আর নেই

চাঁপাইনবাবগঞ্জের প্রবীন সংবাদপত্র এজেন্ট সিএন্ডবি ঘাট এলাকার বাসিন্দা আলহাজ্ব মো. সেতাব উদ্দিন রোববার (শনিবার দিবাগত রাত) ২ টার সময় ভারতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম এর ছেলে আব্দুর রাজ্জাক জানান, আব্বার শরীরে ক্যান্সার বাসা বাঁধে। ক্যান্সার চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। সেখানে বোম্বাই এর টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যান। বাবার লাশ নিয়ে আসার জন্য প্রক্রিয়া চলছে। সোমবার সকালে জানান, লাশ বিকেল নাগাদ কলকাতায় পৌছবে। সেখানে প্রক্রিয়া শেষে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হবে। আমার মা ও ছোট ভাই সাথে আছে। রাতে হয়তো বাড়িতে পৌছবে লাশ। বাবার লাশ পৌছানোর পর দাফনের সময় নির্ধারণ করা হবে বলে জানান মরহুম এর ছেলে আব্দুর রাজ্জাক। চাঁপাইনবাবগঞ্জের প্রবীন সংবাদপত্র এজেন্ট সিএন্ডবি ঘাট এলাকার বাসিন্দা আলহাজ্ব মো. সেতাব উদ্দিন এর মৃত্যুকে ‘দর্পণ পরিবার’ শোকাহত। আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। মরহুমের মৃত্যুতে ‘দর্পণ পরিবার’র পক্ষ থেকে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর প্রকাশক ও সম্পাদক এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *