শিবগঞ্জে পাঁচ উপসহকারী কৃষি কর্মকর্তার যোগদান

শিবগঞ্জে পাঁচ উপসহকারী কৃষি কর্মকর্তার যোগদান

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পাঁচ উপসহকারী কৃষি কর্মকর্তা যোগদান করেছেন। রবিবার সকালে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফুলেল তোড়া দিয়ে এই পাঁচ উপসহকারী কর্মকর্তাকে বরণ করে নেওয়া হয়। যোগদানকৃতরা হলেন-উপসহকারী কৃষি কর্মকর্তা সুমন মোল্লা, মোজাহিদুল হক লিটন, মাহাফুজুর রহমান, অলক চন্দ্র ও মিঠন আলী। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম জানান, উপসহকারী কৃষি কর্মকর্তারা যোগদান করায় ‘এক ইঞ্চি জায়গাও পতিত রাখা যাবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশনা বাস্তবায়ন আরও সহজ হবে। আমাদের জেলা ও উপজেলার কর্মকর্তারা কৃষকদের প্রশিক্ষণ ও মাঠ প্রদর্শনীসহ বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন। এ ধরনের কর্মকাণ্ডের সুবাদে আমাদের কৃষি এখন বাণিজ্যিকীকরণের দিকে যাচ্ছে। এসময় উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুনাইন বিন জামান, আবদুল্লাহ আল আজাদী, উপসহকারী কৃষি কর্মকর্তা আজম আলী, তোহিদুল ইসলাম ও সফিকুল ইসলাম প্রমূখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *