নাচোলে বি-ল্যাব ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

নাচোলে বি-ল্যাব ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

নাচলে বি-ল্যাব ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন হয়েছে। ২৭ জানুয়ারি মঙ্গলবার নাচোল হাসপাতাল গেটের সামনে এ ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন হয়। উদ্বোধন ঘোষণা করেন ও সভাপতির আসন অলংকৃত করেন নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর রশিদ খান ঝালু, মেয়র, নাচোল পৌরসভা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসিউর রহমান বাবু ভাইস চেয়ারম্যান, নাচোল উপজেলা পরিষদ, রয়েল বিশ্বাস সাবেক জেলা পরিষদ সদস্য চাঁপাইনবাবগঞ্জ, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান সভাপতি, উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম। অন্যান্য অতিথির মাঝে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট আতাউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ শিবগঞ্জ থানা ও উপজেলা শাখা, এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন মেহেদী, জাতীয় কমিটির সদস্য, রাজশাহী বিভাগীয় প্রতিনিধি ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, চাঁপাইনবাবগঞ্জ। এসময় নাচোল বি-ল্যাব ডায়াগনস্টিক সেন্টার ও মেহেরজান মেমোরিয়াল মেডিকেয়ারের পরিচালক ডাঃ আসাদুর রহমান বিপ্লবের বিভিন্ন মানবিক ও সেবামূলক কাজের ভূয়সী প্রশংসা করেন। বক্তারা আরও বলেন, নাচোলে চিকিৎসাক্ষেত্রে এক আধুনিক যুগের সূচনা ঘটলো এ ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধনের মাধ্যমে, যেখানে একদিকে যেমন বাঁচবে শহরমুখী বিভিন্ন যাতায়াত খরচ ও অন্যদিকে পাবে উন্নত মানের সূলভ চিকিৎসাসেবা।
উল্লেখ্য, বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা মেডিসিন, ডায়াবেটিস, মা ও শিশু চিকিৎসক এবং প্রসূতি ও গাইনি চিকিৎসক দ্বারা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সুচিকিৎসা প্রদাণ করা হবে। এছাড়াও একেবারেই স্বল্প খরচে জার্মান এনালাইজার মেশিনে প্যাথলজিক্যাল পরীক্ষা, ডিজিটাল ডপলার কালার আলট্রাসনোগ্রাফি, ১২ চ্যানেল ইসিজি ও ডিজিটাল এক্সরের মাধ্যমে নাচোলেই বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হবে। অনুষ্ঠান সঞ্চালনা ও পরিচালনা করেন ডাঃ আসাদুর রহমান বিপ্লব, পরিচালক, বি-ল্যাব ডায়াগনস্টিক সেন্টার।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *