চাঁপাইনবাবগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীতে বিষক্রিয়ায় অসুস্থ্য ১৮ অভিনয় শিল্পী

চাঁপাইনবাবগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীতে বিষক্রিয়ায় অসুস্থ্য ১৮ অভিনয় শিল্পী

চাঁপাইনবাবাগঞ্জ জেলা শিল্প কলা একাডেমিতে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক ফলাফল নিম্নচাপ চলাকালে বিষক্রিয়ায় ১৮জন অভিনয় শিল্পী অসুস্থ হয়েছে। সোমবার রাত সাড়ে সাতটার দিকে জেলা শিল্পকলা একাডেমিতে এ ঘটনা ঘটে। পরে অসুস্থ অভিনয় শিল্পীদের উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

রাত সাড়ে ৯টার দিকে জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল জানান, একাডেমিতে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক ফলাফল নিম্নচাপ চলাকালে একে একে ১৮ অভিনয় শিল্পী বিষক্রিয়ায় অসুস্থ্য হতে থাকে। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। তিনি জানান,ধারনা করা হ”েছ মুক্তিযুদ্ধবিরোধীরা নাশকতা করে থাকতে পারে।

তিনি আরও বলেন, এর আগেও শিল্পকলাতে অনুষ্ঠান চলাকালে ছোট খাটো অঘটন ঘটে। এর আগে নাশকতামূলক কর্মকান্ড চালানো হয়েছে। তবে, পোষাক পরিহিত রুমে নাট্য শিল্পীরা অন্য কেউ ছিলোনা বলেও জানান তিনি।

২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মিম ইফতেখার বলেন, কোন কেমিক্যাল অথবা বিষজাতীয় কোন পাউডার থেকে এমন ঘটনা ঘটে থাকতে পারে। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান জেলার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি, জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন, পুলিশ সুপার আবদুর রাকিব বিপিএম-পিপিএম বার, জেলা আওয়ামীলীগের সহসভাপতি ডাঃ গোলাম রাব্বানীসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাগণ। চাঁপাইনবাবাগঞ্জ সদর মডেল থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *