ভোলাহাটে মানবিক ফাউন্ডেশনের বৃক্ষ রোপণ কর্মসূচি

ভোলাহাটে মানবিক ফাউন্ডেশনের বৃক্ষ রোপণ কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে এবং মানবিক ফাউন্ডেশন ভোলাহাটের চেয়ারম্যান ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের যুগ্ম পরিচালক মোঃ রশীদল আলম জেমের সভাপতিত্বে ও সার্বিক সহযোগিতায় ৩০ জুন শুক্রবার সকালে এই বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়েছে। মানবিক ফাউন্ডেশন ভোলাহাটের সভাপতি মোঃ মোস্তাকিম বিল্লাহ সুমন ও সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা, রিলায়্যান্স এন্টারপ্রাইজ (ওয়াল্টন শো-রুম) এর স্বত্বাধিকারী মোঃ জাহাঙ্গীর আলম, ব্যাংকার মোঃ রিপন খান, মানবিক ফাউন্ডেশন ভোলাহাটের উপদেষ্টা পরিষদের সদস্য মোঃ বদরুল আলম, মোঃ দুলাল আলী, জিহাদ আলী সবুজ, তোফায়েল আহমেদ, তোহুর আহমেদ দুলাল, জামিলুর রহমান সহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ। একই সাথে জার্মানির বার্লিনে বিশেষ অলিম্পিকে সাঁতার ও ২০০ মিটার দৌড়ে ওয়াকিয়া টিম বাংলাদেশ স্বর্ণ জয়ী ওয়াকিয়া খাতুন কে মানবিক ফাউন্ডেশন ভোলাহাটের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। ওয়াকিয়ার এই অর্জন আমাদের ভোলাহাট তথা বাংলাদেশের বলে মন্তব্য করেন উপস্থিত অতিথিবৃন্দ। আগামীতে ওয়াকিয়ার যেকোনো চ্যালেঞ্জিং মোকাবেলায় পাশে থাকারও প্রত্যয় ব্যক্ত করেন অতিথিরা। পাশাপাশি সরকারের পক্ষ থেকেও যেন ওয়াকিয়ার জন্য পৃষ্ঠপোষকতা করা হয় সেজন্য দাবি জানানো হয় অনুষ্ঠান থেকে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *