ভোলাহাটে র‌্যাবের সোর্স পরিচয়দানকারী প্রতারক ইয়াকুব গ্রেফতার

ভোলাহাটে র‌্যাবের সোর্স পরিচয়দানকারী প্রতারক ইয়াকুব গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে র‌্যাব ও পুলিশের সোর্স পরিচয়ে দাপিয়ে বেড়ানো ইয়াকুব কে গ্রেফতার করেছে ভোলাহাট থানা পুলিশ। চাঁদাবাজিসহ ৫ মামলার আসামী দাপুটে এবং বেপরোয়া ইয়াকুব (২৯) কে সম্প্রতি গ্রেফতার করেছে ভোলাহাট থানা পুলিশ। এলাকা সহ উপজেলাবাসী ফেলেছে স্বস্তির নিঃশ্বাস। বৃহস্পতিবার বিকেলে ভোলাহাট থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আসামী ইয়াকুব চামুশা গ্রামের মোজাম্মেল হক টুনুর ছেলে। তার বিরুদ্ধে গত কয়েকদিন আগে চরধরমপুর গ্রামে পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে গণধোলাইয়ের স্বীকার হন ইয়াকুব। পরে চাঁদাবাজির মামলা হয় ইয়াকুবের বিরুদ্ধে। এলাকাবাসি আবু সায়েদ, রফিকুল, আরিফুল ইসলাম বলেন, আসামি ইয়াকুব আলী নিজেকে পুলিশ ও র‌্যাবের সোর্স দাবী করে হ্যান্ডকাপ নিয়ে এলাকায় ঘুরে। সে ভয়ভীতি দেখিয়ে অনেকের কাছ অর্থ হাতিয়ে নেয়। তাঁকে ভোলাহাট থানা পুলিশ আটক করায় আমরা এলাকাবাসি আনন্দে মিষ্টি বিতরণ করেছি এবং পুলিশকে ধন্যবাদ জানিয়েছি। ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামী ইয়াকুবের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও পূর্বে হুমকি ধামকি, মারামারিসহ মোট ৫টি মামলা রয়েছে। বৃহস্পতিবার চাঁদাবাজির একটি নতুন মামলায় গ্রেফতার করে শুক্রবার তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ জেল-হাজতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, ইয়াকুবকে গ্রেফতার করায় পুলিশকে ধন্যবাদ জানিয়ে এলাকাবাসী আরো জানায়, এলাকায় ইয়াকুব বিভিন্নভাবে কথিত সোর্স দাবি করে মানুষকে মামলা ও উঠিয়ে নেওয়ার ভয় দেখিয়ে চাঁদাবাজি করতো এবং হয়রানি করে আসছিল। বেপরোয়া ইয়াকুবের উপযুক্ত শাস্তির জন্য কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়েছেন ভূক্তভোগীরা ও এলাকার সাধারণ মানুষ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *