পাঁচবিবিতে ডিবি’র হাতে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার-২

পাঁচবিবিতে ডিবি’র হাতে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার-২

জয়পুরহাটের পাঁচবিবিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা একটি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ ২ যুবককে গ্রেপ্তার করেছে। শনিবার (২২ জুলাই) বিকেলে পাঁচবিবি উপজেলার পশ্চিম বালিঘাটা এলাকার টিঅ্যান্ডটি পাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। রবিবার (২৩ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক শাহেদ আল মামুন। গ্রেপ্তার ব্যক্তিরা হলো-দিনাজপুরের হাকিমপুর উপজেলার মধ্য বাসুদেবপুর স্টেশনপাড়ার মৃত আব্দুর রশিদের ছেলে সুজন হােসন (৩৫) ও একই গ্রামের মৃত আব্দুল হকের ছেলে জয়নাল আবদিন লিটন (৩২)। রবিবার দুপুরে অস্ত্র মামলায় তাদের জেল-হাজতে পাঠানো হয়েছে। জয়পুরহাট জেলা গােয়েন্দা পুলিশ পরিদর্শক শাহেদ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার মোহাম্মদ নুর আলমের নির্দেশে জেলার পাঁচবিবি উপজেলার পৌরসভার পশ্চিম বালিঘাটা টিঅ্যান্ডটি মহল্লায় অভিযান পরিচালনা করে বিদেশি পিস্তল ও গুলিসহ তাদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *