পোরশায় পাবলিক সার্ভিস দিবস পালন

পোরশায় পাবলিক সার্ভিস দিবস পালন

“সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন” প্রতিপাদ্যের আলোকে নওগাঁর পোরশায় উপজেলা প্রশাসনের আয়োজনে পাবলিক সার্ভিস দিবস পালন করা হয়েছে। রোববার দিবসটি উপলক্ষ্যে একটি র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও সালমা আক্তার। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, সহকারি কমিশনা (ভূমি) মেহেদি হাসান, ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌফিক রেজা, কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকারসহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *