র‌্যাবের হাতে চাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক

র‌্যাবের হাতে চাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক

চাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য কে আটক করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটক কিশোর গ্যাং এর সদস্যরা হচ্ছে, শিবগঞ্জ উপজেলার গঙ্গারামপুরের মোঃ জামাল উদ্দিনের ছেলে মোঃ ফাইজুর রহমান নাদিম (২০), পারকালুপুরের আব্দুস সালামের ছেলে মোঃ রনি আহম্মেদ (১৯) ও একই এলাকার মোঃ ইউসুফ আলীর ছেলে মোঃ মিমতিয়াজ (১৯) এবং একবরপুর জব্বার বিশ্বাসটোলার মোঃ ইদু আলীর ছেলে মোঃ শিমুল ওরফে রাজু (২৪)।
র‌্যাবের এক প্রেসনোটে রবিবার দুপুরে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ কাম্পের একটি বিশেষ আভিযানিক দল ২৩ জুলাই রাত্রী আনুমানিক সাড়ে ১২টার দিকে চাঁপাইনববাগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বাররশিয়া গ্রামের শিবগঞ্জ হইতে মনাকষাগামী পাঁকা রাস্তার উপর অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম। অভিযানে স্টিলের হাতল যুক্ত চাইনিজ কুড়াল-১টি, অতিরিক্ত ১টি স্টিলের হাতল, প্লাস্টিকের বাটযুক্ত ১টি ছোট কাঁচি, গাঁজা ৪ পুরিয়া, গাঁজা সেবনের কলকি-১টি, গ্যাস লাইট ১টিসহ ফাইজুর রহমান নাদিম, রনি আহম্মেদ, মিমতিয়াজ ও শিমুল ওরফে রাজু কে গ্রেফতার করা হয়। এঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *