পাবলিক সার্ভিস ডে উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে র‌্যালী ও আলোচনা সভা

পাবলিক সার্ভিস ডে উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে র‌্যালী ও আলোচনা সভা

ন্যাশনাল পাবলিক সার্ভিস ডে উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে র‌্যালী ও আলোচনা সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। ‘সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন’ জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে ২৩ জুলাই জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি এবং র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসন এর আয়োজনে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম। জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ আফাজ উদ্দিন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্রনাথ উরাও, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আশিফ আহমেদ, সিভিল সার্জন ডাঃ এস এম মাহমুদ উর রশিদ, জেল সুপার মজিবুর রহমান মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদসহ জেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ, ইউনিয়ন ভূমি কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *