শিবগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা-আটক এক

শিবগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা-আটক এক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাত্র ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে জিসান আলী (১৪) নামের এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের। আসামী গ্রেফতার অভিযুক্ত জিসান উপজেলার কানসাট ইউপির পুখুরিয়া গ্রামের জাহাঙ্গীরের ছেলে। আসামিকে পুলিশ গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। মামলাও শিশুর পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার (২১ জুলাই) পূর্ব অভিযুক্ত জিসানের বাড়িতে কেউ না থাকায় মাগরিবের মুহূর্তে ৬ বছরের শিশুটিকে ফুসলিয়ে অভিযুক্তর বাড়িতে নিয়ে যায়। একই সাথে আরো তিন চার জন ছেলেমেয়েকে নিয়ে যায়, শিশুটিকে রেখে বাকীদের কে একটি করে আম দিয়ে বাড়ি থেকে বের করে দেই। শয়ন কক্ষে নিয়ে যেয়ে দরজা বন্ধ করে শিশুিটকে জোরপূর্বক গলা চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। ঐ সময় শিশুটির মা ছুটিকে খোঁজাখুঁজি করে, শিশুটির নাম নামধরে চিৎকার করে ডাকাডাকি করলে শিশুটিকে ছেড়ে দেয়। শিশুটি অভিযুক্ত জিসানের বাড়ি থেকে প্যান্ট পরতে পরতে ও কান্নাকাটি করতে করতে বেরিয়ে আসে। শিশুটি অনেক ভয় পেয়ে যায় এবং কান্নাকাটি করতে থাকে পরদিন সকালে মায়ের কাছে সবকিছু খুলে বলে। বৃহস্পতিবার রাত্রে শিবগঞ্জ থানায় শিশু মেয়েটির পিতা বাদী হয়ে মামলা দায়ের করেন। বিষয়ে অভিযুক্ত জিসানের বাবা জাহাঙ্গীর আলম জানান, আমার ছেলে এরকম নয় তবে শয়তানের পাল্লাতে পড়ে শিশুটির প্যান্ট খুলুক আর যাই করুক করেছে। আমি ইউপি সদস্য রোকসানা সহ কয়েকজনকে বলেছি এবং তার পিতামাতার হাত ধরে বলেছি ছোট ছেলে পেলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এটা নিয়ে আর বাড়াবাড়ি করিয়েন না স্থানীয়ভাবে মীমাংসা করে নেব।
শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জুবায়ের আহমেদ জানান, শিশুর বাবা বাদি হয়ে মামলা করেছেন এবং আসামিকে গ্রেফতার করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *