গোমস্তাপুরে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

গোমস্তাপুরে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অণ্বেষন প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। প্রধান অতিথি ছিলেন চাঁপাই নবাবগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ও ভুমি মন্ত্রনালয় সংক্রান্ত স্থায়ি কমিটির সদস্য মুঃ জিয়াউর রহমান। বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হাবিবুর রহমান, জেলা পরিষদ সদস্য সাবিহা সবনম কেয়া, আলিনগর স্কুল ও কলেজ অধ্যক্ষ রবিউল আউয়াল, রহনপুর আহমদি বেগম সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আঃ মতিন, চৌডালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব প্রমুখ। আলোচনা শেষ বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *