পদ্মায় এক শিশুর মৃত্যু

পদ্মায় এক শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের পদ্মা নদীতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বোগলাউড়ি এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া মরদেহ টি একই এলাকার লক্ষীপুর বোগলাউড়ি গ্রামের মিল্টন আলীর ছেলে বাশার আলীর (৫)। পাঁকা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কামাল উদ্দিন জানান, মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে বাশার ও তার দুই বন্ধু নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে বাশার নদীতে ডুব দেয়ার পর আর না উঠে আসলে তার দুই বন্ধু বাড়িতে খবর দেয়। খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার অভিযানে নামার পাশাপাশি শিবগঞ্জ ফায়ার সার্ভিস কে খবর দেয়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই স্থানীয়রা বেলা একটার দিকে মরদেহটি উদ্ধার করে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী জোবায়ের হোসেন পদ্মায় ডুবে বাশারের নিহত এবং লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *