বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক’র জন্য মনোনিত পোরশা উপজেলা পরিষদ চেয়ারম্যান

খাদ্য মন্ত্রনালয় সংশ্লিষ্টদের শুভেচ্ছা

বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক’র জন্য মনোনিত পোরশা উপজেলা পরিষদ চেয়ারম্যান

বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক/২০২৩ এর জন্য মনোনিত হওয়ায় মন্ত্রনালয় সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানিয়েছেন নওগাঁর পোরশা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। মঙ্গলবার তার কার্যালয়ে স্থানীয় সংবাদকর্মীদের তিনি এতথ্য জানিয়ে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সহ সকলকে উপজেলা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানান। ভবিষ্যতেও এধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। এসময় তিনি খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এর দির্ঘায়ু কামনা করেন। উল্লেখ্য যে, নীতি ও প্রশাসনিক পদ্ধতির সংস্কার ক্যাটাগরিতে উল্লেখযোগ্য ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরুপ খাদ্য মন্ত্রণালয়কে প্রাতিষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক/২০২৩ এর জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। নীতি ও পদ্ধতির সংস্কার করে এবং ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে সামাজিক নিরাপত্তা কার্যক্রমে সরকারের বিপুল পরিমান আর্থিক সাশ্রয় উদ্যোগের সাথে সম্পৃক্ত করায় জনপ্রশমন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়। পত্রে তিনি প্রতিষ্ঠানের সকলকে অভিনন্দন জানান। জানা গেছে, ৩১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক প্রদান করবেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *