জয়পুরহাটে যুবককে হত্যার ১৫ বছর পর দুই জনের প্রাণদন্ড

জয়পুরহাটে যুবককে হত্যার ১৫ বছর পর দুই জনের প্রাণদন্ড

জয়পুরহাটে সবুজ আলী নামে এক যুবককে হত্যার ১৫ বছর দুই আসামির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই রায়ে ১০ হাজার টাকা করে জারিমানার রায় দেয় আদালত। বুধবার দুপুরে দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ আব্বাস উদ্দীন এ রায় ঘোষণা করেন বলে ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী নৃপেন্দ্রনাথ মণ্ডল জানান। দণ্ডপ্রাপ্তরা হলেন, জয়পুরহাটের পাশের জেলা বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার আলতাফ নগর গ্রামের কাদের বেপারির ছেলে কাফি এবং প্রয়াত শওকত আলীর ছেলে সাদিকুল। মৃত্যুদণ্ড ছাড়াও আসামিদের ১০ হাজার টাকা করে জারিমানা করা হয়। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে হাজির ছিলেন। মামলার নথির বরাত দিয়ে পিপি নৃপেন্দ্রনাথ জানান, পূর্ব বিরোধের জেরে ২০০৮ সালের ১ অগাস্ট রাতে জয়পুরহাট সদর উপজেলার খনজনপুর এলাকায় আসামিরা সবুজ আলীর গলায় পাটের কাঁচা আঁশ পেঁচিয়ে তাকে শ্বাসরোধে হত্যা। পরের দিন সকালে ওই এলাকার একটি বেড়িবাঁধের পাশের পাটক্ষেত থেকে সবুজের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জয়পুরহাট সদর থানার সে সময়ের এসআই কাইয়ুম আলী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *