মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী নাটোরে গ্রেফতার

মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী নাটোরে গ্রেফতার

নাটোরের লালপুর উপজেলা থেকে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী ফসিয়ার রহমান (৬৫)কে গ্রেফতার করেছে র‌্যাব-৫ এর নাটোর ক্যাম্পের সদস্যরা। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে লালপুর উপজেলার পানঘাটা সরদারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফসিয়ার রহমান যশোরের বাঘাপাড়া থানার ছোট খুদরা গ্রামের মৃত মনছুর আলীর ছেলে। বুধবার বিকেলে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন। র‌্যাব জানায়, মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী ফসিয়ার রহমান রাজাকার বাহিনীর সদস্য ছিলেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ কালে অপহরণ, নির্যাতন, আটক, ০৬ জনকে হত্যাসহ বিভিন্ন মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ছিলেন তিনি। আন্তজার্তিক অপরাধ দমন ট্রাইব্যুনাল-১ বিচারধীন মামলায় চলতি বছরের ২৫ জুন ফসিয়ার রহমানসহ ৪ জনের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় মৃত্যুদন্ডের রায় প্রদান করেন আন্তজার্তিক অপরাধ দমন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলাম এর নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইবুন্যাল। রায়ের পর থেকেই ছদ্মবেশ ধারণ করে পালিয়ে ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের পানঘাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *