চাঁপাইনবাবগঞ্জে তিন শিশুকে যৌন নিপীড়নের দায়ে ১ ব্যক্তি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে তিন শিশুকে যৌন নিপীড়নের দায়ে ১ ব্যক্তি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে তিন শিশুকে যৌন নিপীড়নের দায়ে এজাহারভূক্ত ১ জন পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। শুক্রবার (২৮ জুলাই) রাত ৯ টার দিকে পৌর এলাকার শিবতলা মোড় থেকে আসামি আনসার মড়ল (৬৫) কে গ্রেপ্তার করতে সক্ষম হয় চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল। আনসার মড়ল সদর উপজেলার পলশা গ্রামের মৃত ইউনুছ আলী দেওয়ানের ছেলে। র‌্যাব জানায়, পলসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবস্থিত আসামি আনসার মোড়লের মুদি দোকান। দোকানে টিফিনের জন্য খাবার নিতে গেলে পর্যায়ক্রমে তিন শিশুকে যৌন নিপীড়ন করেন আনসার। এ সময় তিন শিশুর হাতে ৫০০ টাকা ধরিয়ে দিয়ে ঘটনাটি কাউকে বললে মেরে ফেলার হুমকিও দেয় আসামি। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে আসামী গা ঢাকা দেয়। পরবর্তীতে এক শিশুর মা বাদী হয়ে সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেন। গ্রেপ্তারকৃত আসামীকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *