পুলিশের হাতে মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার

পুলিশের হাতে মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদর উপজেলার মহারাজপুর থেকে এক মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। শনিবার রাত ১১টার দিকে ১২০ বোতল বাংলা মদসহ মহিলা মাদক ব্যবসায়ী শাহানা(৪৫)কে গ্রেফতার করে পুলিশ। ব্যবসায়ী শাহানা বেগম মহারাজপুর ইউনিয়নের চৌধুরীটোলা গ্রামের মৃত নূর মোহাম্মদ এর মেয়ে ও মৃত দুলুর স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেন। পুলিশ সুত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার মহারাজপুর ইউনিয়নের মহিলা মাদক ব্যবসায়ী শাহানাকে শনিবার রাত আনুমানিক রাত ১১টার দিকে ঘটিকায় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সাজ্জাদ হোসেনের দিক নির্দেশনায় এসআই মোসাব্বির আহমেদ সঙ্গীয় ফোর্সসহ ১২০ বোতল বাংলা মদসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *