মাদক নির্মূলে দুর্গম চরাঞ্চল এলাকা পরিদর্শনে চাঁপাইনবাবগঞ্জের এসপি ছাইদুল হাসান
নবাগত পুলিশ সুপারের যোগদানের পর থেকেই জেলাকে মাদকমুক্ত করার সক্রিয় ভূমিকার অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের দুর্গম চরাঞ্চলে জনপ্রতিনিধি, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময় সভা করেছেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. ছাইদুল হাসান পিপিএম সেবা।

শুক্রবার বিকেলে এক সভায় মাদক নির্মূল, বাল্যবিবাহ রোধ, ইভটিজিং, আইন-শৃংখলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন পুলিশ সুপার। দীর্ঘ ৩৫ কিলোমিটার সড়ক ও নদীপথ অতিক্রম করে দুর্গম এলাকা নারায়নপুর চরাঞ্চলে গিয়ে সভা শেষে পুলিশ সুপার ছাইদুল হাসান নারায়নপুর ইউনিয়নের বিজিবির জহুরপুর ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার, নবাবগঞ্জ সার্কেল, মো. আতোয়ার রহমান, সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. সাজ্জাদ হোসেন, ইসলামপুর তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. আজগর আলীসহ অন্যরা।

Leave a Reply