অবশেষে বন্ধ হওয়া লোকাল ট্রেনটি রহনপুর থেকে পুনরায় চালু

অবশেষে বন্ধ হওয়া লোকাল ট্রেনটি রহনপুর থেকে পুনরায় চালু

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে করোনাকালে বন্ধ হয়ে যাওয়া রহনপুর-চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঈশ্বরদী রুটে চলাচলকারী লোকাল ট্রেন পুনরায় চালু হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকালে রহনপুর রেলওয়ে স্টেশনে এক উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করা হয়। রেলবন্দর বাস্তবায়ন পরিষদ (গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট) এ অনুষ্ঠানের আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ২ এর সংসদ সদস্য জিয়াউর রহমান।

সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, পশ্চিমাঞ্চল রেলের জিএম অসীম কুমার তালুকদার, সিওপিএস আহসানউল্লাহ ভুইয়া, গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট উপজেলা চেয়ারম্যান যথাক্রমে, আলহাজ্ব হুমায়ুন রেজা, আব্দুল কাদের ও রাব্বুল হোসেন, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান। এছাড়া রেলের উদ্ধতন কর্মকর্তাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন, সাংবাদিক কল্যাণ তহবিল (গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট) সভাপতি আসাদুল্লাহ আহমদ, সুধীদের পক্ষে বক্তব্য রাখেন, বিশিষ্ট মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সোনার্দী, রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম বকুল, জেলা পরিষদ সদস্য সাবিহা শবনম কেয়া, রেলবন্দরের পক্ষে সেরাজুল ইসলাম টাইগার, মুক্তাদির বিশ্বাস, এন্তাজুল হক ও ছাত্রলীগ নেতা তাসরিফ আহমেদ। সঞ্চালনায় ছিলেন সাংবাদিক ইয়াহিয়া খান রুবেল। উল্লেখ্য, রেল মন্ত্রী নূরুল ইসলাম সুজন আলোচনা সভা শেষে মোবাইল ফোনে অডিও কলের মাধ্যমে ট্রেনটি চলাচলের শুভ উদ্বোধন করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *