বিনোদপুর সর:প্রা: বিদ্যালয়ে পুরস্কার বিতরণী
শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৫৩ নং বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। সোমবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগ বিনোদপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক জামিল উদ্দিন, স্কুলের প্রধান শিক্ষক নাসিমা আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষিকা আনজুমান আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেজাউল করিম(বকুল) ম্যানেজিং কমিটির সদস্য, আব্দুস শরীফ সহকারী শিক্ষক, বিনোদপুর উচ্চ বিদ্যালয় ও ম্যানেজিং কমিটির সদস্য উজির মেম্বার বিনোদপুর ইউনিয়ন পরিষদ, শিক্ষক প্রতিনিধি এবং অভিভাবক সদস্যরা। অনুষ্ঠানে প্রত্যেক শ্রেনির ছাত্র-ছাত্রীদের মধ্যে খেলাধুলা, কবিতা আবৃত্তি, কুইজ ইত্যাদি মাধ্যমে পুরস্কার প্রদান করা হয়। এছাড়া সকল ছাত্র-ছাত্রীদের মঙ্গল কামনা ও দোয়া করা হয়।

Leave a Reply