র‌্যাবের অভিযানে জয়পুরহাটে বুপ্রেনরফিন ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী আটক

র‌্যাবের অভিযানে জয়পুরহাটে বুপ্রেনরফিন ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী আটক

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নাকুরগাছী এলাকায় অভিযান চালিয়ে ২শত পিচ বুপ্রেনরফিন ইনজেকশন সহ আয়বুর রহমান(৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সিপিসি-৩, র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। রবিবার র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে শনিবার (২৯ জুলাই) রাত সাড়ে ৯ টায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত আসামী নওগাঁ সদর উপজেলার চকমুক্তার গ্রামের নাজিম উদ্দিন আকন্দের ছেলে।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তিতে জানান, জেলায় মাদক দ্রব্য উদ্ধার অভিযানের অংশ হিসাবে সীমান্ত এলাকা হতে একটি মাদকের চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাকুরগাছি এলাকা অভিযান চালিয়ে তাকে বুপ্রেনরফিন ইনজেকশন মাদক নামের ভারতীয় মাদকসহ হাতে নাতে তাকে আটক করা হয়। আটককৃত আয়বুর রহমান দীর্ঘদিন যাবৎ ভারত থেকে নেশা জাতীয় বুপ্রেনরফিন ইনেজকশন অবৈধভাব এনে জেলার বিভিন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদেরর নিকট সরবরাহ করে আসছিল বলে র‌্যাবের জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে। আটককৃত মাদক ব্যবসায়ী আয়বুর রহমান কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচবিবি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *