র‌্যাবের হাতে চোলায় মদসহ আটক ৩

র‌্যাবের হাতে চোলায় মদসহ আটক ৩

২ হাজার ১৭০ লিটার চোলাইমদসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটককৃতরা হচ্ছে, জেলার গোমস্তাপুর উপজেলার গোংগলপুরের বাবু লাল মল্লিক এর ছেলে শ্রী হৃদয় মল্লিক (২৫), গুপেন সরেন এর ছেলে শ্রী রিপন সরেন (৩৫) এবং মৃত রশিক হাজদার ছেলে সুরেন হাজদা (৪০)। র‌্যাবের এক প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল ৩০ জুলাই বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার গোংগলপুর গ্রামের হৃদয় মল্লিক ও একই গ্রামের সুরেন হাজদার বাড়ীতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে পৃথক দুটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় চোলাই মদ তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ২ হাজার ১৭০ লিটার চোলাইমদ, প্লাস্টিকের ড্রাম-৪টি, এ্যালুমিনিয়ামের পাতিল-৭টি, মাটির হাড়ি-৭টি এবং প্লাস্টিকের বালতি-৫টি সহ শ্রী হৃদয় মল্লিক, শ্রী রিপন সরেন এবং সুরেন হাজদা কে হাতেনাতে গ্রেফতার করে। এঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় মামলা করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *