গোমস্তাপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর জন্ম বার্ষিকি উদযাপন

গোমস্তাপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর জন্ম বার্ষিকি উদযাপন

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে সেলাই মেশিন বিতরণ, অনলাইনে টাকা প্রদান অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের আয়োজনে মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা সভা কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার ফিরোজ আলি, উপজেলা সমাজসেবা অফিসার নুরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আঃ হামিদ ও গণমাধ্যম কর্মীরা। সভা শেষে ৮জন অসহায় দুঃস্থ নারীদের মাঝে শেলাই মেশিন বিতরণ ও অনলাইন এর মাধ্যমে ৮জন অসহায় দুঃস্থ নারীকে ২ হাজার টাকা করে প্রদান করা হয়। এছাড়া বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর আত্মজীবনী তথ্য আপা অফিস প্রদর্শন করে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *