শিবগঞ্জ কলেজে বিদায় সংবর্ধনা ও নবীণ বরণ

শিবগঞ্জ কলেজে বিদায় সংবর্ধনা ও নবীণ বরণ

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের অন্যতম বিদ্যাপীঠ শিবগঞ্জ কলেজ আয়োজিত বাংলা সম্মান ৪র্থ বর্ষের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীণ বরণ অনুষ্ঠান হয়েছে। বুধবার সকালে শিবগঞ্জ কলেজ অডিটোরিয়াম কক্ষে বাংলা বিভাগের আয়োজনে আল আমিন ও রতন মিশ্রের সঞ্চলনায় সভাপতিত্ব করেন শিবগঞ্জ কলেজের অধ্যক্ষ আব্দুল হান্নান। বাংলা বিভাগের বিভাগীয় প্রধান শহিদুল ইসলামের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হযে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যক্ষ ইউসুফ আলী, প্রভাষক মনিরুল ইসলাম, প্রভাষক আবু তাহের, প্রভাষক আব্দুর রহিম, প্রভাষক আফরোজা নাসরীন, প্রভাষক আয়েশা খাতুন, মমতাজ বেগম সহ অন্যান্যরা। অনুষ্ঠান শেষে নবীনদের ফুল দিয়ে বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট তুলে দেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *