ভেড়ামারায় স্বেচ্ছাসেবকলীগ নেতাকে হত্যা ॥ টায়ার জ্বালিয়ে বিক্ষোভ
কুষ্টিয়ার ভেড়ামারায় পৌর স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক সঞ্জয় কুমার প্রামাণিককে কুপিয়ে ও গুলি করে হত্যার বিচারের দাবিতে অগ্নিসংযোগ ও রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দলীয় নেতাকর্মী, নিহতের স্বজন ও স্থানীয়রা। এসময় একটা তিনতলা বাড়িতে অগ্নিসংযোগ করেন তারা। এ ঘটনায় ভেড়ামারা উত্তাল হয়ে উঠে। পরিস্থিতি মোকাবেলায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বুধবার সকালে সঞ্জয় কুমার প্রামাণিকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর পর এ ঘটনার বিচারের দাবিতে এ বিক্ষোভ শুরু হয়। নিহতের স্বজন ও বিক্ষোভকারীরা বলেন, পূর্ব পরিকল্পিতভাবে শোভন ও তার লোকজন সঞ্জয়কে নির্মম ও নৃশংসভাবে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। এই ন্যাক্কারজনক ঘটনায় জড়িত প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কেউ যেন ছাড় না পায়। নিহতের পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২ আগস্ট রাত ১১টার দিকে ভেড়ামারা উপজেলা শহরের গোডাউন মোড় এলাকায় মুস্তাফিজুর রহমান শোভন ও তার লোকজন মন্দির পরিচালনা সংক্রান্ত বিরোধের জেরে পূর্ব পরিকল্পিতভাবে পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সঞ্জয় কুমার প্রামাণিক ও তার সঙ্গে থাকা বেলাল হোসেন ও শ্যামলকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে সঞ্জয়ের পায়ে গুলি লাগে। এসময় তাকে কুপিয়েও জখম করা হয়। এতে বেলাল ও শ্যামলও আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে সঞ্জয় মারা গেছেন। এ ঘটনায় সকাল থেকে এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। উত্তাল হয়ে উঠেছে ভেড়ামারা। রাস্তায় টায়ার জ্বলছে, একটি ভবনে অগ্নিসংযোগ করা হয়েছে। দোকানপাট বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সার্বক্ষণিক অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম সাংবাদিকদের বলেন, বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তবে অপরাধী যেই হোক আইনের আওতায় আনা হবে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।
উল্লেখ্য, কুষ্টিয়ার ভেড়ামারায় পৌর স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক সঞ্জয় কুমার প্রামাণিককে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। বুধবার সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এঘটনায় আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন দুইজন। এ ঘটনায় ভেড়ামারা থানা পুলিশ প্রধান আসামি মুস্তাফিজুর রহমান শোভনকে গ্রেপ্তার করেছে। গত বুধবার (২ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলা শহরের গোডাউন মোড় এলাকায় পূর্ব বিরোধের জেরে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) যুবজোটের জেলা ক্রীড়া সম্পাদক মোস্তাফিজুর রহমান শোভন ও তার লোকজন পূর্ব পরিকল্পিতভাবে কোপায় ও গুলি করে। এতে সঞ্জয়, বেলাল ও শ্যামল গুরুতর আহত হয়।

Leave a Reply