অভিনয় কায়দায় পাচারকালে ৩৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-৪

চাঁপাইনবাবগঞ্জে ডিবি’র অভিযান

অভিনয় কায়দায় পাচারকালে ৩৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-৪

চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানের অংশ হিসেবে অস্ত্র গুলি উদ্ধারের পর এবার ৩৬ কেজি গাঁজাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউপির বাগদূর্গাপুরের মোজাম্মেল হকের ছেলে জনি ইসলাম (২৮), বিশ্বনাথপুর মোকারিম টোলার মৃত আব্দুর রহমানের ছেলে রফিকুল ইসলাম (৩৮), মুন্সিটোলার লুটু আলীর ছেলে শহিদুল ইসলাম (২৪) ও মোকারিম টোলার মৃত হাবিবুর রহমানের ছেলে নাসির উদ্দিন (৩৫)।

৮ আগস্ট মঙ্গলবার রাতে পাঠানো জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, পুলিশ সুপার মো. ছাইদুল হাসান পিপিএম এর নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার মো. রোকনুজ্জামান সরকার ও ডিবি ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদারের তত্ত্বাবধানে অভিযান টি চালানো হয়। ৭ আগস্ট সোমবার রাত ১০ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হাতাপাড়া গ্রামে ডিবি পুলিশ একটি তল্লাশি চৌকি বসায়। এ সময় কুমিল্লা থেকে ছেড়ে আসা একটি মিনি পিকআপ দাঁড় করিয়ে তল্লাশি করা হয়। এস.আই রিপন কুমার মন্ডলের নের্তৃত্বে ডিবি পুলিশের একটি দল মিনি পিক-আপের তল্লাশির এক পর্যায়ে বিশেষ কায়দায় লুকানো হলুদ ও মরিচের গুঁড়ার বস্তার ভেতরে স্কচটেপ দিয়ে মোড়ানো ৩৬ কেজি গাঁজা, ১টি হলুদ-মরিচ ভাঙ্গার মেশিন, ১টি স্যালো মেশিন, ১টি বাটন মোবাইল ফোনসহ মাদক বহনের কাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *