চাঁপাইনবাবগঞ্জে দুটি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে দুটি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

১ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ৩ কিলোমিটারের দীর্ঘ দুটি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে সদর উপজেলার চর অনুপনগর ইউনিয়ন পরিষদ অফিস থেকে কাশিমপুর ঈদগাহ পর্যন্ত দুই কিলোমিটার ও অনুপনগর ইউনিয়ন পরিষদ অফিস থেকে সুধা নাপিতের বাড়ি পর্যন্ত ১ কিলোমিটার সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ। এ সময় তিনি বলেন, বর্তমান সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। এই উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। এসময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রামাণিকসহ স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *