চাঁপাইনবাবগঞ্জে দুই মাদক কারবারির যাবজ্জীবন
চাঁপাইনবাবগঞ্জে আমিরুল ইসলাম (৩৩) ও মো. দুলাল (৩৮) নামে দু’জনকে যাবজজ্জীবন কারাদন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছর কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ মোহা: আদীব আলী আসামীদের উপস্থিতিতে এই আদেশ দেন। আমিরুল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার লক্ষীনারায়নপুর গাজিপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে ও দুলাল দশরশিয়া গ্রামের সাইদুর রহমানের ছেলে। একই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় চার্জশীটভূক্ত আসামী সদর উপজেলার সাদিকুল ইসলাম ও নাসির উদ্দিনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, ২০২০ সালের ৪ জুন ভোর রাত সাড়ে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের চর ইসলামাবাদ গ্রামের পাকা সড়কের উপর র্যাবের অভিযানে ১ কেজি ৯০০ গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেপ্তার হয় আমিরুল ও দুলাল। অভিযানকালে সাদিকুল ও নাসির পালিয়ে যায়। পরে সাদিকুল গ্রেপ্তার হয়। এ ঘটনায় ওইদিন চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় গ্রেপ্তার ও পলাতক ৪ জনের নামে মামলা করেন চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের তৎকালীন ডিএডি এনতাজুল হক। মামলার তদন্ত কর্মকর্তা ও চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের তৎকালীন উপ-পরিদর্শক তারিফুল ইসলাম ওই ৪ জনকে অভিযুক্ত করে ২০২০ সালের ১২ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

Leave a Reply