চাঁপাইনবাবগঞ্জে চ্যানেল ২৪ এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে চ্যানেল ২৪ এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে চ্যানেল ২৪ এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। ‘দশে আমরা দেশের তরে’ স্লোগানে মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে দশ বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শঙ্কর কুমার কুন্ডু। সিটি প্রেসক্লাবের সভাপতি সাজেদুল হকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবির কামাল, প্রবীন সাংবাদিক শামসুল ইসলাম টুকু, ডাবলু কুমার ঘোষ, আহসান হাবীব, সাপ্তাহিক সোনামসজিদ প্রত্রিকার সম্পাদক মোহাঃ জোনাব আলী, চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের সভাপতি আবু বাক্কার সিদ্দিক, শিবগঞ্জ ম্যাংগো প্রডিউসার কো-অপারেটিভ সোসাইটির সাধারণ সম্পাদক ইসমাইল খান শামীম প্রমুখ। সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফায়জুর রহমান মানির সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল ২৪’র চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন। এসময় স্থানীয় পত্রিকার সম্পাদকগণ, জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী, ক্যাবল নেটওয়ার্কের প্রতিনিধি, সাংস্কৃতিক কর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা প্রতিষ্ঠাকাল থেকে তথ্য নির্ভর সংবাদ পরিবেশন করায় চ্যানেল ২৪ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং উত্তরোত্তর উন্নতি ও সাফল্য কামনা করেন। সেই সঙ্গে আগামী দিনে দেশের অনিয়ম, দুর্নীতি, সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে আরও বেশি বেশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান। পরে কেক কাটেন অতিথিরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *