ফেন্সিডিলসহ র‌্যাবের হাতে মাদক ব্যবসায়ী আটক

ফেন্সিডিলসহ র‌্যাবের হাতে মাদক ব্যবসায়ী আটক

১২৮ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটক ব্যবসায়ী সদর উপজেলার সল্লাআমারুক গ্রামের মৃত ইব্রাহিম আলীর ছেলে মোঃ সোহাগ আলী (২০)। র‌্যাবের প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল ২৫ আগস্ট রাত ৯টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার কানসাট ইউনিয়নের পারকানসাট গ্রামের পাঁকা রাস্তার উপর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে¡¡ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ১২৮ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মোঃ সোহাগ আলী কে হাতেনাতে গ্রেফতার করে। আটককৃত ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী। সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানির আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে মাদক পাচারকালে তাকে গ্রেফতার করে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *