নাচোলে সরকারের উন্নয়ন নিয়ে সাবেক এমপি গোলাম মোস্তফা’র বৈঠক

নাচোলে সরকারের উন্নয়ন নিয়ে সাবেক এমপি গোলাম মোস্তফা’র বৈঠক

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ আওয়ামীলীগ ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন তথা রাস্তাঘাট, খাবার পানির মটর, স্কুল মাদ্রাসার ভবন নির্মাণ, বিদ্যুৎ, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, আশ্রয়ন প্রকল্প গুচ্ছ গ্রামসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন। এছাড়াও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার সরকারের হাতকে শক্তিশালী করতে জনসাধারণ মানুষকে আবারও নৌকায় ভোট দেওয়ার জন্য উঠান বৈঠক করেছেন সাবেক সংসদ সদস্য ও বর্তমান আওয়ামীলীগ দলীয় নৌকা মনোনয়ন প্রত্যাশী গোলাম মোস্তফা বিশ্বাস। রোববার বেলা ১১টার দিকে উপজেলার থানা গেটের সামনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন এর সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য প্রদান সময়ে এসব উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন তিনি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও যুব মহিলা লীগের সভাপতি নেত্রী জান্নাতুন নাঈম মুন্নি, নেজামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি শ্রী নিতাই চন্দ্র বর্মন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম ঝাইটন, জেলা যুবলীগের সহ-সভাপতি সাইদুর রহমান বাদল। এছাড়াও উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান আবু বাক্কার, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি লিটন, আওয়ামীলীগ নেত্রী রঞ্জনা রাণী, উপজেলা ছাত্রলীগের সভাপতি আলসাবা, পৌর ছাত্রলীগের সভাপতি বকুল, বীর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড সন্তানরাসহ আওয়ামীলীগের বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *