শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবার পেল বিধবা ভাতা

শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবার পেল বিধবা ভাতা

সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত চার পরিবারের বিধবা সুবিধা ভাতা প্রদান করেছে উপজেলা সমাজসেবা কার্যালয়। নওগাঁ থেকে ট্রাক যোগে বাড়ি ফেরার সময় নিহত তাদের প্রত্যেকে বিধবা সুবিধা ভাতা প্রদান করা হয়। সুবিধাপ্রাপ্তরা হচ্ছে, ছত্রাজিতপুর ইউনিয়নের পার ঘোড়াপাখিয়া মাইনুল হকের স্ত্রী রোজিনা, ঘোড়াপাখিয়ার জুলেখা, লাউঘাটার আয়েশা খাতুন ও শ্যামপুর ইউনিয়নের কয়লারদিয়ার গ্রামের রেজিয়া খাতুন। বুধবার বিধবা ভাতার বহি তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত। এসময় উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম প্রমুখ। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ঘটনাস্থল পরিদর্শন করে তাদের পরিবারকে সরকারি সহায়তার পাশাপাশি সামাজিক নিরাপত্তা বেষ্টুনী কর্মসূচির আওতায় তাৎক্ষণিক বিধবা ভাতা কার্ড প্রদান করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *