গোমস্তাপুরে দাফনের দেড় বছর পর কবর থেকে লাশ উত্তোলন

গোমস্তাপুরে দাফনের দেড় বছর পর কবর থেকে লাশ উত্তোলন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দীর্ঘ এক বছর ছয় মাস পর গোলাম রাব্বানী নামে এক ব্যক্তির লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। বুধবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের গঙ্গলপুর বিশুক্ষেত্রে কবরস্থান থেকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিপাশা হোসাইন এর উপস্থিতিতে এ লাশ উত্তোলন করা হয়। এ সময় চিকিৎসক ডা. খালিদুর রহমান, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শওকত আলী সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ১৬ মার্চ গোলাম রাব্বানীর স্ত্রীর পরকীয়া প্রেমিক দিয়ে স্বামীকে হত্যা করে লাশ দাফন করে। পরে বিষয়টি জানাজানি হলে গোলাম রব্বানীর ছোট স্ত্রী আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা পর্যালোচনা করে মহামান্য আদালত লাশটি উত্তোলন করার আদেশ দেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *